শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

favicon
অনলাইন সংস্করণ
বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বাউলদের ইসলামবিরোধী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।


উল্লেখ্য, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।