সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতসাবেক এমপি মোহাম্মদ আলী ও পরিবারের দুটি হোটেল, জমি ও মার্কেট জব্দের আদেশ

সাবেক এমপি মোহাম্মদ আলী ও পরিবারের দুটি হোটেল, জমি ও মার্কেট জব্দের আদেশ

favicon
অনলাইন সংস্করণ
সাবেক এমপি মোহাম্মদ আলী ও পরিবারের দুটি হোটেল, জমি ও মার্কেট জব্দের আদেশ

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার পরিবারের নামে থাকা দুটি হোটেল, জমি এবং পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত।


রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের করা আবেদনের পর এ আদেশ দেন। পাশাপাশি তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশও দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।


মোহাম্মদ আলীর পরিবারের অন্যান্য সদস্যরা হলেন— স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।


দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে থাকা ‘হোটেল ঈশিতা’ ও ‘হোটেল ঈশিতা-২’ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন, এবং সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে।


মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ধারায় এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক যুক্তি দেয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ জারি করেন।