সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতজীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণে সরকারের একচ্ছত্র ক্ষমতা: হাইকোর্ট

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণে সরকারের একচ্ছত্র ক্ষমতা: হাইকোর্ট

favicon
অনলাইন সংস্করণ
জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণে সরকারের একচ্ছত্র ক্ষমতা: হাইকোর্ট

জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নয়, বরং সরকারের—এমন রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার প্রকাশিত ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী সব জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ।


রায়ে আরও বলা হয়, ওষুধ সাধারণ ভোগ্যপণ্য নয়; এর ব্যবহার এড়ানো, পিছিয়ে দেওয়া বা কমানো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই দাম নির্ধারণে উৎপাদনকারীদের স্বাধীনতা দেওয়ার সার্কুলার নাগরিকের অধিকারের পরিপন্থী।


২০১৮ সালে মানবাধিকার সংগঠন এইচআরপিবি রিট দায়ের করলে হাইকোর্ট ১৯৯৪ সালের সেই সার্কুলারটিকে অবৈধ ঘোষণা করে। আইনজীবী মনজিল মোরসেদ জানান, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি চিকিৎসায় ব্যবহৃত ওষুধও জীবনরক্ষকারী তালিকায় পড়ে এবং এখন এসব ওষুধের দামও সরকারই নির্ধারণ করবে।


তিনি আরও বলেন, ওষুধের মূল্য বৃদ্ধির সঙ্গে নাগরিকের জীবনের অধিকারের সম্পর্ক রয়েছে; তাই সার্কুলারের সিদ্ধান্ত মানুষের অধিকার খর্ব করেছিল বলে আদালত মন্তব্য করেছেন।