বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিচট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ: তারেক রহমান

চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ: তারেক রহমান

favicon
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে।


সোমবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার, যার প্রতিটি সিদ্ধান্ত লাখো মানুষের জীবনে প্রভাব ফেলে।


তারেক রহমান দাবি করেন, এলডিসি উত্তরণ বিষয়েও একইভাবে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে।


তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন একটি সরকারের নেওয়া উচিত নয়, যাদের প্রতি জনগণের জবাবদিহি নেই।