রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে, পাশাপাশি ঘটনাস্থলে যাচ্ছে আরও আটটি ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।