শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ১৭ বছরের জুলুমের দায়ীদের বিচার হবে, সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না: ফরিদপুর-৪ এ বিএনপির প্রার্থী বাবুল

১৭ বছরের জুলুমের দায়ীদের বিচার হবে, সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না: ফরিদপুর-৪ এ বিএনপির প্রার্থী বাবুল

favicon
অনলাইন সংস্করণ
১৭ বছরের জুলুমের দায়ীদের বিচার হবে, সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না: ফরিদপুর-৪ এ বিএনপির প্রার্থী বাবুল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, গত ১৭ বছরে যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন করেছে ও রাষ্ট্রের সম্পদ লুট করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে বা আত্মগোপনে রয়েছে। তিনি দাবি করেন, যারা নির্দোষ এবং ভালো মানুষ—তাদের কেউ হয়রানি করেনি।


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাঙ্গা মহিলা কলেজ ক্যাম্পাসে ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জনগণ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।


বাবুল প্রশাসনের উদ্দেশে বলেন, অতীতের জুলুমকারীদের গ্রেপ্তার করতে হবে, তবে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে ভাঙ্গায় কোনো উন্নয়ন হয়নি। ভাঙ্গা মহিলা কলেজকে এমপিওভুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি। আগামী নির্বাচনে বিজয়ী হলে কলেজটি সরকারিকরণ করা হবে।


এ ছাড়া তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং কৃষিপ্রধান ভাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।


সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা সরকারি কে এম কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মিঠু মুন্সি। বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, লাভলু মুন্সি, মজিবর মুন্সি প্রমুখ।


অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।