বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবহিষ্কার হওয়া আরও ছয় নেতাকে পদে ফিরিয়ে নিল বিএনপি

বহিষ্কার হওয়া আরও ছয় নেতাকে পদে ফিরিয়ে নিল বিএনপি

favicon
অনলাইন সংস্করণ
বহিষ্কার হওয়া আরও ছয় নেতাকে পদে ফিরিয়ে নিল বিএনপি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত বিএনপির আরও ছয় নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে দলটি।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিউল আজম মৈশান রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবু এবং মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপি নেতা আফাজ উদ্দিন ভূঁইয়া– এ পাঁচজনের বহিষ্কারাদেশ দলীয় আবেদনের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।


এছাড়া গত ১৩ আগস্ট দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের পদ স্থগিত করা হয়েছিল। একই প্রক্রিয়ার মাধ্যমে তার স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে।


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে এসব নেতাদের আবেদন পর্যালোচনা করে একের পর এক বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে দলটি। এর ধারাবাহিকতায় গতকাল মোট ৭১ নেতাকে আবারও দলীয় প্রাথমিক সদস্যপদে ফিরিয়ে নেওয়া হয়েছে।