শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › পিজি হাসপাতালের পরিত্যক্ত এক্সরে রুমে আগুন

পিজি হাসপাতালের পরিত্যক্ত এক্সরে রুমে আগুন

favicon
অনলাইন সংস্করণ
পিজি হাসপাতালের পরিত্যক্ত এক্সরে রুমে আগুন

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) প্রাঙ্গণে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের তৎপরতায় মাত্র ১৮ মিনিটের মধ্যে—১১টা ৩২ মিনিটে—আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাসপাতালের তালাবদ্ধ একটি পরিত্যক্ত এক্সরে রুম থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।