শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নির্বাচনকে ঘিরে ৬৪ জেলায় নতুন এসপি; বগুড়ায় শাহাদাত হোসেন, জেদান আল মুসা দিনাজপুরে বদলি

নির্বাচনকে ঘিরে ৬৪ জেলায় নতুন এসপি; বগুড়ায় শাহাদাত হোসেন, জেদান আল মুসা দিনাজপুরে বদলি

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনকে ঘিরে ৬৪ জেলায় নতুন এসপি; বগুড়ায় শাহাদাত হোসেন, জেদান আল মুসা দিনাজপুরে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব জেলার পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পিবিআইয়ের কর্মকর্তা শাহাদাত হোসেন। বর্তমান পুলিশ সুপার জেদান আল মুসাকে বদলি করে দিনাজপুরের এসপি হিসেবে পাঠানো হয়েছে।


বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সারা দেশের ৬৪ জেলায় নতুন এসপিদের বদলি ও পদায়ন করা হয়েছে।


এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারির মাধ্যমে জেলার ভিত্তিতে এসপি চূড়ান্ত করা হয়। লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।