বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবিএনপি ক্ষমতায় এলে ব্যাংক–ইনস্যুরেন্স খাতে বড় সংস্কারের ঘোষণা আমির খসরুর

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক–ইনস্যুরেন্স খাতে বড় সংস্কারের ঘোষণা আমির খসরুর

favicon
অনলাইন সংস্করণ
বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক–ইনস্যুরেন্স খাতে বড় সংস্কারের ঘোষণা আমির খসরুর

বিএনপি সরকার গঠন করলে দেশের ব্যাংক ও ইনস্যুরেন্স খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।


তিনি অভিযোগ করেন, অতীতে লুটপাট ও অনিয়মের কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমির খসরু বলেন, “মানুষ অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে, কিন্তু লুটপাটের কারণে অনেকে তাদের জমা করা টাকা ফেরত পাচ্ছে না।”


তিনি আরও বলেন, দলীয় বিবেচনায় অনেক ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছিল, যা আর্থিক খাতকে দুর্বল করেছে।

নির্বাচিত সরকারের মাধ্যমে আর্থিক খাতে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার ওপর তিনি জোর দেন। নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে জবাবদিহির আওতায় আনতেই হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।