শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কক্সবাজারের কাছে ৪ মাত্রার ভূমিকম্প, গভীরতা ১০ কিলোমিটার

কক্সবাজারের কাছে ৪ মাত্রার ভূমিকম্প, গভীরতা ১০ কিলোমিটার

favicon
অনলাইন সংস্করণ
কক্সবাজারের কাছে ৪ মাত্রার ভূমিকম্প, গভীরতা ১০ কিলোমিটার

কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার দূরে আজ (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভূকম্পন পর্যবেক্ষক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।


ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ এলাকায় কম্পনটি খুবই সামান্য ছিল এবং অল্প ঝাঁকুনির কারণে অধিকাংশ মানুষ ভূমিকম্পটি বুঝতেই পারেননি। ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।


এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০০’র বেশি মানুষ আহত হন। তীব্র কম্পনে আতঙ্কিত বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, এত শক্তিশালী ভূমিকম্প তারা আগে অনুভব করেননি। পরদিন ঢাকা ও আশপাশের এলাকায় আরও তিনটি আফটারশক অনুভূত হয়, যদিও সেগুলো বড় ধরনের ক্ষতি করেনি।