সানারপাড়–ডেমরায় অবৈধ কারখানায় সেনাবাহিনীর অভিযান: নকল সার–কীটনাশক জব্দ, আটক ২
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ নভেম্বর) রাতে সানারপাড় ও ডেমরা এলাকায় পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়।
সেনাবাহিনীর মতে, “মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ” নামের কারখানাটি বিদেশি প্রতিষ্ঠানের নামে নকল সার ও কীটনাশক মোড়কজাত করে বাজারজাত করত। অভিযানে প্রায় ৮ লাখ টাকার নকল পণ্য উদ্ধার হয়।
পরে জব্দ করা মালামালসহ কারখানার ম্যানেজার ও একজন কর্মচারীকে ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।