বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিগুরুতর অসুস্থ খালেদা জিয়া আইসিইউতে; মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা জানালেন তারেক রহমান

গুরুতর অসুস্থ খালেদা জিয়া আইসিইউতে; মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা জানালেন তারেক রহমান

favicon
অনলাইন সংস্করণ
গুরুতর অসুস্থ খালেদা জিয়া আইসিইউতে; মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা জানালেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, মায়ের এই সংকটময় মুহূর্তে তার পাশে থাকার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তিনি নিজে সে সিদ্ধান্ত নিতে পারছেন না।


শনিবার (২৯ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য জনগণ, দলমত নির্বিশেষে দেশব্যাপী দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।


তারেক রহমান জানান, সহায়তাপূর্ণ বেশ কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসা ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।


দেশে ফেরার প্রসঙ্গে তিনি লেখেন—মায়ের স্নেহস্পর্শ পাওয়ার ইচ্ছা যে কোনো সন্তানেরই থাকে; তারও আছে। তবে বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তে সম্ভব নয়। বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত বলেও তিনি মন্তব্য করেন। সবকিছু উপযোগী হলে দেশে ফেরা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রসঙ্গত, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। সম্প্রতি ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।