শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

favicon
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছেন। মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করা হয়েছে। মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ৫–৭ জনকে আসামি করা হয়েছে।


শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মোস্তফা কামাল ওরফে মস্তু বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং নামীয় আসামিদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য বাহিনী ইতিমধ্যে অভিযান শুরু করেছে।