এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিলো এনসিপি নেতারা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এনসিপির প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অবগত হন।
পরে তারা খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।