বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেলেও এখন কেন জীবন-মৃত্যুর সংকটে, তা জাতি জানতে চায়। তার অভিযোগ, কারাগারে থাকার সময় খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং তার শারীরিক অবনতির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা—এ নিয়েও সন্দেহের কথা উল্লেখ করেন তিনি।


নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল–আশুগঞ্জে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন রুমিন ফারহানা।


তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও অবিসংবাদিত জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কারাগারে থাকার সময় প্রতিটি শুনানির দিনে তিনি উপস্থিত থাকতেন এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন জানিয়ে রুমিন বলেন, সেই সময়ে তাকে এত অসুস্থ দেখেননি।


দোয়া মাহফিলে তিনি আরও বলেন, আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দেন এবং দেশ ও দলের দায়িত্ব পালনের জন্য তাকে দ্রুত শারীরিকভাবে সক্ষম করে তোলেন