বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন: মান্না

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন: মান্না

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন: মান্না

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বলেছেন, খালেদা জিয়ার এখনও বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা হয়নি।


শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মান্না। তিনি জানান, চিকিৎসকরা আশাব্যঞ্জক কোনো খবর দিতে পারেননি, বরং দেশবাসীকে তার জন্য দোয়া করতে বলেছেন। গতকালের মতোই তার অবস্থা সংকটাপন্ন—এতে কোনো উন্নতি বা অবনতি হয়নি।


প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।


এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা পুরোপুরি পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।