টঙ্গীর জোড় ইজতেমায় দুদিনে তিন মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এতে দুদিনে মোট তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আশরাফ আলী (৬০)। তিনি জামালপুর সদরের কেন্দুয়ার বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।
এর আগে শুক্রবার জোড় ইজতেমার প্রথম দিনে চাঁন মিয়া (৬০) ও মোহাম্মদ নুর আলম (৮০) নামে দুই মুসল্লির মৃত্যু হয়।
উল্লেখ্য, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম কর্তৃক আয়োজিত এই জোড় ইজতেমা শুক্রবার ফজরের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় সমাবেশ শেষ হবে।