সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতশেখ হাসিনার রায় বিষয়ে মন্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আজ

শেখ হাসিনার রায় বিষয়ে মন্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আজ

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার রায় বিষয়ে মন্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি আজ

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে শুনানি আজ রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।


গত বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, একটি টকশোতে তিনি বলেন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া সঠিক নয়, এখানে বিচার হতে পারে না এবং বিচারকদের মধ্যে ‘অভ্যন্তরীণ সমঝোতা’ আছে বলে তার ধারণা।


এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ দাখিল হতে পারে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


এছাড়া, চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে আজ সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী উপস্থিত না হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে যাবে বলে জানিয়েছে প্রসিকিউশন।