বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › দুমকীতে এনজিও ঋণের চাপসহ নানা দুশ্চিন্তায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা

দুমকীতে এনজিও ঋণের চাপসহ নানা দুশ্চিন্তায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা

favicon
অনলাইন সংস্করণ
দুমকীতে এনজিও ঋণের চাপসহ নানা দুশ্চিন্তায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা

পটুয়াখালীর দুমকি উপজেলার ঝাটারা গ্রামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি ইলিয়াস খান (৪৫), পীরতলা বাজারের ‘জিহাদ স্টোর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।


পারিবারিক সূত্র জানায়, ইলিয়াস ও তার স্ত্রী তাসলিমা দীর্ঘদিন ধরে দোকান পরিচালনা করছিলেন। প্রতিদিনের মতো স্ত্রী দোকানে গেলেও ইলিয়াস দুপুরে খাবার খেতে বাসায় ফেরেন। পরে তাকে অচেতন অবস্থায় দেখা যায় এবং স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে।


ইলিয়াসের স্ত্রী তাসলিমা বেগম বলেন, তাদের ১৫–২০টি এনজিওর কিস্তি চলছিল। প্রায় প্রতিদিনই একাধিক কিস্তির চাপে তিনি দুশ্চিন্তায় ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার মতে, এই আর্থিক চাপই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল।


দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।