শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বঙ্গোপসাগরে নৌবাহিনীর সমুদ্র মহড়ার সমাপনী: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ প্রদর্শিত নানা রণকৌশল

বঙ্গোপসাগরে নৌবাহিনীর সমুদ্র মহড়ার সমাপনী: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ প্রদর্শিত নানা রণকৌশল

favicon
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে নৌবাহিনীর সমুদ্র মহড়ার সমাপনী: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ প্রদর্শিত নানা রণকৌশল

সমুদ্রসীমায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধক্ষেত্রে সামরিক প্রস্তুতি শক্তিশালী করতে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার পাঁচ দিনব্যাপী এ মহড়ার শেষ দিন।


চট্টগ্রাম উপকূলজুড়ে সকাল থেকে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নিয়ে মহড়ার চূড়ান্ত রণকৌশল প্রদর্শন করছে। এছাড়া মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার এবং নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস্ সমুদ্র মহড়ায় যুক্ত রয়েছে।


মহড়ার শেষ দিনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজ থেকে মহড়ার বিভিন্ন পর্যায় সরাসরি পর্যবেক্ষণ করেন।


সমাপনী দিনের প্রদর্শনীতে জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার–লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি-এয়ার র‍্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ নিক্ষেপ, ইউএবি পরিচালনা, নৌ কমান্ডোদের সার্চ অ্যান্ড সিজারসহ নৌযুদ্ধের বিভিন্ন কৌশল প্রদর্শিত হচ্ছে।