বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খুলনায় আদালতের সামনে দুই আসামি খুন

খুলনায় আদালতের সামনে দুই আসামি খুন

favicon
অনলাইন সংস্করণ
খুলনায় আদালতের সামনে দুই আসামি খুন

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগর আদালত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফজলে রাব্বি রাজন ও হাসিব। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে আদালত ভবন থেকে বের হওয়ার পরপরই হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।