বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › টঙ্গীতে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

টঙ্গীতে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

favicon
অনলাইন সংস্করণ
টঙ্গীতে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

টঙ্গীতে একটি খাদ্যপ্রস্তুতকারক কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গোলাম রাব্বী (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রবিন মিয়া (১৮) নামের আরেক তরুণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।


নিহত রাব্বী তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার বাসিন্দা। আর গ্রেপ্তারকৃত রবিন নেত্রকোনা জেলার বরকপন গ্রামের বাসিন্দা। তারা দুজনই টঙ্গী বিসিক শিল্প এলাকায় অবস্থিত হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করতেন।


পুলিশ জানায়, শনিবার দুপুরে কারখানায় কাজ করার সময় একটি যন্ত্রপাতি ব্যবহারের অসাবধানতার কারণে রাব্বী মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রবিবার ভোরে তিনি মারা যান।


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর রবিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


কারখানার ম্যানেজার নুরুন্নবী তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।