সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতপূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

favicon
অনলাইন সংস্করণ
পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুর্নীতি মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জন এ মামলায় অভিযুক্ত।


ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করবেন। এর আগে ২৫ নভেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।


দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ শাস্তি— যাবজ্জীবন কারাদণ্ড— দাবি করেন। কারাগারে থাকা একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে আইনজীবী শাহীনুর রহমান অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রার্থনা করেন।


মামলার তথ্য অনুযায়ী, শেখ রেহানা অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ পেয়েছিলেন— এমন অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি দুদক মামলা করে। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন এবং সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ৩২ জন সাক্ষ্য দেন।