বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিসেকুলার রাষ্ট্র মানেন না মুসলমান: চাঁদপুরে মাহফিলে মামুনুল হক

সেকুলার রাষ্ট্র মানেন না মুসলমান: চাঁদপুরে মাহফিলে মামুনুল হক

favicon
অনলাইন সংস্করণ
সেকুলার রাষ্ট্র মানেন না মুসলমান: চাঁদপুরে মাহফিলে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রকৃত ঈমানদাররা রাষ্ট্রক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়—যেখানে নামাজ, যাকাতসহ ইসলামের নির্দেশনাগুলো বাস্তবায়িত হয়। তিনি দাবি করেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থায় এসব সম্ভব নয়।


রোববার রাতে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে জেলা কওমি সংগঠন আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি বক্তব্য দেন।


মামুনুল হক বলেন, সেকুলারিজম অর্থ ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা সেকুলারিজম মেনে নিতে পারে, তবে কোনো মুসলমান যদি ঈমান ধারণ করে, তার পক্ষে সেকুলার রাষ্ট্রব্যবস্থাকে সমর্থন করা সম্ভব নয়।


বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা যদি ধর্মনিরপেক্ষ মতাদর্শে রাষ্ট্র চালাতে চান, তাহলে ইসলামী দলগুলো তাদের পাশে থাকবে না। যারা না বুঝে সেকুলার রাষ্ট্র গড়তে চান তারা ‘অজ্ঞ’, আর যারা বুঝে-শুনে তা করেন তারা ‘বেইমান’—এ মন্তব্য করেন তিনি।


তিনি আরও দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন, অথচ তাঁর অনুসারীদের মধ্যেই এখন ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার প্রবণতা দেখা যাচ্ছে—যা তিনি মেনে নেওয়া হবে না বলে জানান।


দেশবাসীর উদ্দেশে মামুনুল হক বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভারতসহ দক্ষিণ এশিয়ায় মুসলমানদের প্রভাব বৃদ্ধি পাবে এবং কোরআনভিত্তিক শাসন প্রতিষ্ঠার পথ খুলে যাবে।


মাহফিলে আরও উপস্থিত ছিলেন—দেওবন্দের আলেম সাইয়্যেদ আসজাদ মাদানী, মাওলানা খাজা আহমদ উল্লাহ, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা কবির আহমদ এবং জেলা কওমি সংগঠনের সভাপতি মুফতি আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।