বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় দিনে হেডলাইট জ্বালিয়ে চলাচল

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় দিনে হেডলাইট জ্বালিয়ে চলাচল

favicon
অনলাইন সংস্করণ
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় দিনে হেডলাইট জ্বালিয়ে চলাচল

সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে পুরো জনপদে নেমে এসেছে তীব্র শীতের অনুভূতি। সকাল-দুপুরেও চারদিকে কুয়াশার চাদর, ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।


আজ সোমবার সকাল ৬টায় কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্নগুলোর একটি।


রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, প্রতিদিনই কুয়াশার মাত্রা বাড়ছে। সামনে আরও তীব্র কুয়াশা ও ঠাণ্ডা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।