বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটে নিয়ন্ত্রণ

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটে নিয়ন্ত্রণ

favicon
অনলাইন সংস্করণ
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটে নিয়ন্ত্রণ

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার মালিকানাধীন গোডাউনে এ আগুন লাগে।


স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।