মোহাম্মদপুরে ৬ তলা আবাসিক ভবনে আগুন
রাজধানীর মোহাম্মদপুরে একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে জহুরি মহল্লার ৩৬/এ নম্বর ভবনে আগুন লাগে। বিষয়টি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।