বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহ্বান বিএনপির

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহ্বান বিএনপির

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহ্বান বিএনপির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়ার সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলমান রয়েছে।


সোমবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়। কেউ বিভ্রান্ত হবেন না।’ তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও জানান, ‘এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। কেউ গুজবে কান দেবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত।’


বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।


এদিকে দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। যাচাইবিহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।