বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, বিরোধের জেরে সংঘটিত হতে পারে বলে ধারণা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, বিরোধের জেরে সংঘটিত হতে পারে বলে ধারণা

favicon
অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, বিরোধের জেরে সংঘটিত হতে পারে বলে ধারণা

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি সংলগ্ন খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।


নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা চালাতেন।


পরিবারের দাবি, পেয়ারা গাছের একটি ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে সোহেলের বিরোধ তৈরি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি পর্যন্ত হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। নিহতের বাবা আসাবুল হক অভিযোগ করে বলেন, “এই বিরোধের জের ধরেই ফারুক আমার ছেলেকে হত্যা করেছে। আমি বিচার চাই।”


ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে, তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।