বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে এনসিপি: ফখরুলের মন্তব্য

জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে এনসিপি: ফখরুলের মন্তব্য

favicon
অনলাইন সংস্করণ
জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে এনসিপি: ফখরুলের মন্তব্য

এলাকায় এনসিপির কোনো প্রভাব নেই বলেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে—এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “তারা শুধু পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, তার দায় নেব; তবে অন্য কিছুর নয়।”


মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।


জামায়াত প্রসঙ্গে ফখরুল বলেন, “জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। সুষ্ঠু ভোট হলে জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না।”


পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা সিদ্দিকীর মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। ফখরুল বলেন, “দীর্ঘ ৯ মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছানো হয়েছে। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়া হলে দেশের মানুষ তা মেনে নেবে না।”


সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।