বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতারা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতারা

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতারা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশের মধ্যেই চলছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। পাশাপাশি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার প্রয়োজন হলে প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন রয়েছে বলে তিনি জানান।


আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেসব্রিফিংয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন ডা. জাহিদ। তিনি বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করছেন। তবে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কি না, তা মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছাড়া নিশ্চিত করা যাবে না।”


তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে চিকিৎসায় সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সংকটময় এই সময়ে তিনি দেশবাসীর কাছে দোয়া চান। তার বিশ্বাস, সবার প্রার্থনায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।


ডা. জাহিদ দেশবাসীকে গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান।


উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন।