বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, হাসপাতালে এসএসএফ নিরাপত্তা নিয়োজিত

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, হাসপাতালে এসএসএফ নিরাপত্তা নিয়োজিত

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, হাসপাতালে এসএসএফ নিরাপত্তা নিয়োজিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দায়িত্ব গ্রহণ করেছে। আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে নিরাপত্তা দায়িত্বের কাজ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


বিএনপি মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং নিরাপত্তা বিবেচনায় ভিভিআইপি নিরাপত্তা প্রদান করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তার দ্রুত সুস্থতা কামনাও জানানো হয়।


সরকারের বিবৃতিতে বলা হয়েছে, খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে চিকিৎসার প্রস্তুতি, যাতায়াতের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।