সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতগুম–নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

গুম–নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

favicon
অনলাইন সংস্করণ
গুম–নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।


বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে সেনাবাহিনীর ১০ কর্মকর্তা–কর্মচারীকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পলাতক আসামিদের পক্ষে আদালত থেকে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট নিয়োগ দেওয়া হয়েছে।


মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে বেশ কিছু গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততা ছিল।


অন্যদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যার মামলায় তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এদিন গ্রেপ্তার ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার অন্যতম আসামি ও সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন।