বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশজুড়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশজুড়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা বিএনপির

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশজুড়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা বিএনপির


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রিজভী জানান, বিএনপি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ নিয়ে বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে মতবিনিময় কর্মসূচি হাতে নিয়েছে। এসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


তথ্য অনুযায়ী,


৭ ও ৮ ডিসেম্বর: ছাত্রদলের মতবিনিময়,


৯ ডিসেম্বর: যুবদলের কর্মসূচি,


১০ ডিসেম্বর: কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়,


১১–১৩ ডিসেম্বর: বিএনপির মূল মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হবে।


এর আগে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনার অনুরোধ জানানো হয়।


এদিকে বুধবার (৩ ডিসেম্বর) খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। একই দিন সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। একসময় তার শারীরিক অবস্থার অবনতি হলেও বর্তমানে চিকিৎসা গ্রহণের মতো পর্যায়ে আছেন বলে বিএনপি জানায়।


দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।