বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন।


এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছিল দলটি। বাকি যে ৬৩টি আসন ফাঁকা ছিল, তার মধ্যে এবার আরও ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি।