বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াত আমিরের সঙ্গে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

favicon
অনলাইন সংস্করণ
জামায়াত আমিরের সঙ্গে বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয়পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টিও আলোচনায় আসে। সফরের অংশ হিসেবে তাঁর ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে।


বিডি-প্রতিদিন/জামশেদ