বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিগণতন্ত্র ফিরে এসেছে, বিএনপি ক্ষমতায় এলে পুনর্গঠন হবে দেশের ব্যবস্থা: সালাহউদ্দিন আহমদ

গণতন্ত্র ফিরে এসেছে, বিএনপি ক্ষমতায় এলে পুনর্গঠন হবে দেশের ব্যবস্থা: সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
গণতন্ত্র ফিরে এসেছে, বিএনপি ক্ষমতায় এলে পুনর্গঠন হবে দেশের ব্যবস্থা: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, তবে এখন তা ফিরে এসেছে এবং মানুষ পরিবর্তন, ন্যায়বিচার ও শান্তি চায়।


শনিবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগরে আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন এবং বিচারব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে, তা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন নিজেদের অধিকার বিষয়ে আরও সচেতন এবং তারা নিজেরাই ভোটাধিকার রক্ষা করবে। এবারের নির্বাচন দেশ-বিদেশে স্বীকৃত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক এমপি ও সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং স্থানীয় নেতা-কর্মীরা।