বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগফরগাঁও রেলওয়ে স্টেশনে আবর্জনার স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁও রেলওয়ে স্টেশনে আবর্জনার স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে যাত্রীরা

favicon
অনলাইন সংস্করণ
গফরগাঁও রেলওয়ে স্টেশনে আবর্জনার স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনজুড়ে ময়লা–আবর্জনার স্তুপে সৃষ্টি হয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ঢাকা–ময়মনসিংহ রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করলেও সেবার মান ও পরিষ্কার–পরিচ্ছন্নতার ঘোর অভাব রয়েছে।


স্টেশন এলাকায় সরেজমিন দেখা যায়, দুই লাইনের পাশে ও প্ল্যাটফর্মে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে খাদ্যপণ্যের প্যাকেট, কাগজপত্র ও অন্যান্য অপচনশীল বর্জ্য। দ্বিতীয় প্রবেশপথের পাশে জমে থাকা আবর্জনায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ডাস্টবিনেও দীর্ঘদিনের জমানো ময়লা থাকায় পুরো স্টেশনজুড়ে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।


স্টেশনসূত্র জানায়, গফরগাঁও রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মীর তিনটি পদ থাকলেও গত এপ্রিল–মে থেকে কেউ নেই। ফলে বরাদ্দ ছাড়াই স্টেশন কর্তৃপক্ষ মাঝে মাঝে নিজেদের খরচে পরিষ্কার–পরিচ্ছন্নতার ব্যবস্থা করছেন।


যাত্রীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও এখানে ওয়েটিং রুম, পাবলিক টয়লেটসহ প্রয়োজনীয় সেবা নেই। ট্রেনযাত্রী ফরিদ আহমদ বলেন, “প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু যাত্রীসেবা বলতে কিছুই নেই—স্টেশনটি যেন আবর্জনার ভাগাড়।”


স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, “পরিচ্ছন্নতা কর্মী না থাকায় স্টেশন পরিষ্কার রাখতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা আশা করি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে।”