বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সোনাইমুড়ীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

সোনাইমুড়ীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

favicon
অনলাইন সংস্করণ
সোনাইমুড়ীতে তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের উত্তর বজরা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়া বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের ঘরে বিশ্রাম নিতে যান। কিন্তু সকালে বারবার ডাকেও তার কোনো সাড়া না পেলে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।


পরে প্রায় সকাল ১০টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে বলে জানান তিনি।