মোহাম্মদপুরে বাসায় জোড়া খুন, তদন্তে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় এক মা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল প্রায় ১০টার দিকে শাহজাহান রোডের ৩২/২ নম্বর ভবনের অষ্টম তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা বাসায় গিয়ে লায়লা আফরোজ (৪৮) নামে এক নারীর মরদেহ পান। তার মেয়ে নাফিজাকে (১৫) গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। তাদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করে জানান, গৃহকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সব অভিযোগ খতিয়ে দেখা হবে।