বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিঅনলাইনে জনমত নিয়ে নির্বাচন ইশতেহার তৈরি করবে জামায়াতে ইসলামী

অনলাইনে জনমত নিয়ে নির্বাচন ইশতেহার তৈরি করবে জামায়াতে ইসলামী

favicon
ভোরের আলো ডেস্ক:
অনলাইনে জনমত নিয়ে নির্বাচন ইশতেহার তৈরি করবে জামায়াতে ইসলামী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় ইশতেহার তৈরিতে এবার অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।


ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।”


এ পোস্টে আরও জানানো হয়, ‘জনতার ইশতেহার’ নামে একটি বিশেষ প্ল্যাটফরমের মাধ্যমে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে।