বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিতৃণমূল এনসিপি গঠনে উদ্যোগের ইঙ্গিত দিলেন বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ

তৃণমূল এনসিপি গঠনে উদ্যোগের ইঙ্গিত দিলেন বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ

favicon
ভোরের আলো ডেস্ক:
তৃণমূল এনসিপি গঠনে উদ্যোগের ইঙ্গিত দিলেন বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ তৃণমূল পর্যায়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘তৃণমূল এনসিপি’ গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।


সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তৃণমূলভিত্তিক একটি নতুন সংগঠন গঠনের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করছেন।


পোস্টে মুনতাসির লেখেন, “তৃণমূল এনসিপি গঠন এখন সময়ের দাবি। সারা দেশ থেকে ভালো সাড়া পেলে আল্লাহর ওপর ভরসা করে আমি প্রয়োজনীয় উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।”