ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় জয়–পলকের বিরুদ্ধে আজ শুনানি
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সংঘটনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে গত ডিসেম্বর মামলার অভিযোগ গ্রহণ করে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠকে হত্যাকাণ্ডে উসকানিসহ পাঁচটি অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও আজ শুনানি হবে। এদিন ট্রাইব্যুনালে তাদের সঙ্গে জুনাইদ আহমেদ পলককেও হাজির করা হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।