বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিআসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত, ঢাকা–দিল্লি বৈঠকে আলোচনা

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত, ঢাকা–দিল্লি বৈঠকে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত, ঢাকা–দিল্লি বৈঠকে আলোচনা

কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। এ পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে ঢাকা ও দিল্লির মধ্যে বিভিন্ন আনুষ্ঠানিক–অনানুষ্ঠানিক কূটনৈতিক বৈঠকে। তবে এসব আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


সরকারি সূত্র জানায়, দলের ওপর নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের প্রতীক ব্যবহার করে নির্বাচন করা সম্ভব নয়। তবে ক্লিন ইমেজের নেতারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে গত ১২ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার।


এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশও সরকারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। তাদের প্রতিও একই অবস্থান জানানো হয়েছে।


এদিকে দলটির কিছু নেতাকর্মী ক্লিন ইমেজের সদস্যদের নিয়ে নতুনভাবে সংগঠিত হওয়ার প্রস্তাব দিলেও শেখ হাসিনা তাতে সম্মতি দেননি। তিনি বিশ্বাস করেন, লড়াই করেই দলকে পুনরায় সংগঠিত করা যাবে।


সূত্র: মানবজমিন