বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, ঢাকা–১৭-এ লড়বেন ডা. তাজনূভা জাবীন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, ঢাকা–১৭-এ লড়বেন ডা. তাজনূভা জাবীন

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, ঢাকা–১৭-এ লড়বেন ডা. তাজনূভা জাবীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুধবার সকাল ১১টায় ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী হয়েছেন ডা. তাজনূভা জাবীন।


এই আসনে তিনি বাংলাদেশের জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর মোকাবিলা করবেন। ঢাকা-১৭ আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এলাকায় মোট ভোটারসংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।


এনসিপি জানিয়েছে, বাকি আসনগুলোর প্রার্থী তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে। দলটির মতে, এবার প্রার্থী নির্বাচনে পরিবারকেন্দ্রিক রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে “রাষ্ট্র সংস্কারপন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের” অগ্রাধিকার দেওয়া হয়েছে।


মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর। আগ্রহীদের ভিড় বাড়ায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। এই মেয়াদে মোট ১,৪৮৪টি ফরম বিক্রি হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে।