বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নেসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নেসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নেসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই শিশু হলো— শাহজাহানের দুই বছরের ছেলে শাহবাব মণ্ডল এবং আবু তালেবের তিন বছরের ছেলে আবু তোহা মণ্ডল।


স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে খেলতে গিয়ে অসাবধানতাবশত দু’জনই পাশের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে বাড়ির আঙিনা।


রৌমারী থানার এসআই শাহনেয়াজ জানান, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হবে।