সিলেটে গভীর রাতে ৩.৫ মাত্রার মৃদু ভূমিকম্প, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ
সিলেটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিলেটের বিয়ানীবাজার এলাকায়। এর স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ২১৬ কিলোমিটার।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫, যা মৃদু ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদফতর। যদিও কম মাত্রার, তবে সাম্প্রতিক সময়ে সিলেটে বারবার ছোট ছোট ভূকম্পন মানুষকে উদ্বিগ্ন করে তুলছে।
আবহাওয়া অধিদফতর জানায়, সিলেট পাহাড়ি ও ভূমিকম্প–প্রবণ অঞ্চল হওয়ায় ধারাবাহিক ভূকম্পন স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে।