সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতবিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

favicon
ভোরের আলো ডেস্ক:
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন।


রিটকারীর পক্ষে আইনজীবী ইশরাত হাসান এবং তানজিলা রহমান আদালতে যুক্তি উপস্থাপন করেন।


রায়ে আদালত উল্লেখ করে, বর্তমান কাগজভিত্তিক পদ্ধতিতে বিয়ে ও তালাকের তথ্য যাচাই করা জটিল হওয়ায় পারিবারিক অস্থিরতা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে সন্তানের বৈধতা নিয়ে সমস্যা দেখা দেয়। কার্যকর ডিজিটাল ডেটাবেস না থাকায় প্রতারণার সুযোগও বেড়ে যায়, যা নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদাকে ক্ষুণ্ন করে—সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে যা নিশ্চিত করা হয়েছে।


আদালত আরও মন্তব্য করেন, ‘রাইট টু লাইফ’ শুধু বেঁচে থাকার অধিকার নয়, এতে মানবিক মর্যাদা রক্ষার অধিকারও অন্তর্ভুক্ত।


রায়ে বলা হয়, নিবন্ধনের জন্য আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ ও কার্যকর ডিজিটাল সিস্টেম তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। আদালত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।