শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশটঙ্গীতে তিন কসমেটিক দোকানে ভোক্তা অধিদপ্তরের ৯৫ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে তিন কসমেটিক দোকানে ভোক্তা অধিদপ্তরের ৯৫ হাজার টাকা জরিমানা

favicon
ভোরের আলো ডেস্ক:
টঙ্গীতে তিন কসমেটিক দোকানে ভোক্তা অধিদপ্তরের ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গীতে কসমেটিক মার্কেটের তিনটি প্রসাধনী সামগ্রীর দোকানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে টঙ্গীবাজার এলাকায় অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।


অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন। অভিযানের সময় বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কারণে মা বাবার দোয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেচিং কর্নারকে ২০ হাজার এবং রংধনু কসমেটিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, শীতের শুরুতে প্রসাধনীর চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারে ছাড়ার চেষ্টা করে। ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।